রংপুর পল্লী উন্নয়ন একাডেমি (RDA) নিয়োগ: ৫৭টি পদে চাকরির সুযোগ
RDA নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: পরিচালক থেকে অফিস সহায়ক, ৫৭ পদে আবেদন পদ্ধতি
রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পরিচালিত রংপুর পল্লী উন্নয়ন একাডেমি (RDA) বিভিন্ন ক্যাটাগরির ৫৭টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে উচ্চপদস্থ গবেষণা ও প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সহায়ক পর্যায়ের কর্মী নিয়োগের লক্ষ্যে রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ০৮ অক্টোবর ২০২৫ থেকে ০৭ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন।
রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আপনি কি দেশের পল্লী উন্নয়ন এবং গবেষণামূলক কাজে অবদান রাখতে আগ্রহী? তবে আপনার জন্য একটি দারুণ সুযোগ নিয়ে এসেছে রংপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। আজ, বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি একাধিক ক্যাটাগরিতে মোট ৫৭টি পদে নিয়োগের ঘোষণা দিয়েছে। এটি শুধু একটি চাকরির সুযোগ নয়, দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরাসরি অংশ নেওয়ার একটি প্ল্যাটফর্ম। চলুন, জেনে নিই গুরুত্বপূর্ণ পদগুলোর বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া।
পদ ও যোগ্যতা: গ্রেড অনুযায়ী বিস্তারিত বিবরণ
রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে উচ্চ গ্রেড থেকে নিম্ন গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। বিশেষভাবে লক্ষনীয়, কিছু উচ্চ পদে আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি এবং গবেষণা প্রকাশনার বাধ্যতামূলক শর্ত রাখা হয়েছে।
১. পরিচালক
- পদসংখ্যা: ০২
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি সহ পিএইচডি ডিগ্রি। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্ম পরিচালক বা সমমানের পদে (৫ম গ্রেডে) ৩ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি জার্নালে ৮টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।
- বয়সসীমা: ৪৫ বছর
২. যুগ্ম পরিচালক
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি সহ পিএইচডি ডিগ্রি। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৬ষ্ঠ গ্রেডে) ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি জার্নালে ৬টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৫) ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
- বয়সসীমা: ৪০ বছর
৩. উপপরিচালক
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি। দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৯ম গ্রেডে) ৭ বছরের অভিজ্ঞতাসহ দেশি বা বিদেশি জার্নালে ৪টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৫) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
- বয়সসীমা: ৩৫ বছর
৪. সহকারী পরিচালক
- পদসংখ্যা: ০৫
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর; অথবা সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
৫. সহকারী প্রোগ্রামার
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
৬. সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
৭. মেডিকেল অফিসার
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীন রেজিস্টার্ডভুক্ত হতে হবে।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
৮. সহকারী প্রকৌশলী (সিভিল)
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
৯. সহকারী গ্রন্থাগারিক
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
১০. ফিজিক্যাল ইনস্ট্রাক্টর
- পদসংখ্যা: ০২ (পুরুষ-১, মহিলা-১)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রিসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
১১. কারিগরি প্রশিক্ষক
- পদসংখ্যা: ০৫
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী। (কারিগরি প্রশিক্ষক-সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পদটি মহিলাদের জন্য সংরক্ষিত)।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
১২. সহকারী ফার্ম ম্যানেজার
- পদসংখ্যা: ০৪
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
১৩. ব্যক্তিগত সহকারী (মহাপরিচালক এর জন্য)
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; ছয় মাস মেয়াদি কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
১৪. হোস্টেল সুপার
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
১৫. সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
১৬. মূল্যায়ন সহকারী
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
১৭. গবেষণা সহকারী

১৮. প্রশিক্ষণ সহকারী

১৯. স্টোরকিপার

২০. হিসাব সহকারী
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা (দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ) অথবা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) (দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএসহ) এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
২১. মাঠ সহকারী
- পদসংখ্যা: ০২
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ) এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
- বয়সসীমা: ৩২ ব
২২. সহকারী হোস্টেল সুপার
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ) এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
২৩. রিসার্চ ইনভেস্টিগেটর
- পদসংখ্যা: ০২
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ) এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
২৪. সেলসম্যান

২৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ০৫
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ) এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা (বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ)।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
২৬. অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগে) সহ মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
২৭. অফিস সহায়ক
- পদসংখ্যা: ১০
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
- বয়সসীমা: ৩২ বছর
আবেদন প্রক্রিয়া: যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবলিংকে গিয়ে https://rdarangpur.teletalk.com.bd আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
- আবেদনপত্র জমাদান শুরু: ০৮ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
- আবেদনপত্র জমাদানের শেষ: ০৭ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা
আবেদন ফি
আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ নিম্নরূপ:
- ১ থেকে ১১ নম্বর পদ (উচ্চপদ): ৳ ২২৩/- (আবেদন ফি ৳ ২০০ + চার্জ ৳ ২৩)
- ১২ থেকে ২৫ নম্বর পদ (মধ্যম পদ): ৳ ১১২/- (আবেদন ফি ৳ ১০০ + চার্জ ৳ ১২)
- ২৬ এবং ২৭ নম্বর পদ (অডিও ভিজ্যুয়াল ও অফিস সহায়ক): ৳ ৫৬/- (আবেদন ফি ৳ ৫০ + চার্জ ৳ ৬)
- অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সব পদের জন্য ৳ ৫৬/-।
সাধারণ নির্দেশনা
- সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
- কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ছাড়াই পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
চাকরি থেকে আরও: UBF Bridal Limited-এ মার্কেটিং অফিসার পদে চাকরি, কর্মস্থল: ঢাকা, নারায়ণগঞ্জ
[…] চাকরি থেকে আরও: রংপুর পল্লী উন্নয়ন একাডেমি (RDA) নিয়োগ… […]